গাজোলে ফাঁস দিয়ে আত্মঘাতী হল এক যুবক। মৃতের নাম সাগর মণ্ডল(১৯)। বাড়ি গাজোলের করকচ অঞ্চলের বাচাহার এলাকায়। বাবা অনিল মণ্ডল।
সাগর মণ্ডল মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে বলে জানা যায়। মৃতের পরিবার সুত্রে জানা যায়, সাগর খুব শান্ত ছেলে। এদিন বাড়িতে সামান্য কিছু ব্যপার নিয়ে মনোমালিন্য হয়। তারপরেই সে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর সে বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা জায়গায় আমবাগানে গলাউ দড়ি দিয়ে ফাঁসি দেয়। স্থানীয় এক ব্যক্তি তার দেহ আম গাছে ঝুলতে দেখে। এরপর খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্য ও এলাকাবাসীরা তার দেহ গাছ থেকে নামিয়ে গাজোল গ্রামণী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার তার মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/l9WRRqGRzHs
মালদা